রাউজানে মিসকাত নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টায় রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া এলাকার সৈয়দ আলী মেম্বার বাড়িতে এই ঘটনা ঘটে।
শিশু মিসকাত ওই এলাকার প্রবাস ফেরত সিএনজিচালিত অটোরিকশা চালক আমান উল্লাহর একমাত্র ছেলে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, দুপুর ১২ টার পর খেলতে বের হয়েছিল শিশু মিসকাত। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে বাড়ির পাশের পুকুরে গিয়ে দেখতে নিহত শিশুর মৃতদেহ দেখতে পান স্বজনরা। সেখান থেকেবউদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় কাউন্সিলর মো. আজাদ হোসেন।
Developed By Muktodhara Technology Limited