কুতুবদিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উত্তর ধূরুং নয়াপাড়া এলাকার আবু বক্কর (৪৮) নামে ডাকাতি মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া আবু বক্কর ওই এলাকার আবু তাহেরের পুত্র। জি.আর মামলায় দীর্ঘ দিন পলাতক ছিল।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মুহাম্মদ ওমর হায়দার জানান, কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোছাইন ও তার সঙ্গীয় ফোর্স উত্তর ধূরুং ইউনিয়ন নয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কুতুবদিয়া থানার পলাতক আসামী আবু বক্করকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান।
Developed By Muktodhara Technology Limited