image

লোহাগাড়ায় স্কুল মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

image

লোহাগাড়ায় শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ ও গ্যালারি রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে স্কুলমাঠে প্রধান শিক্ষক আলহাজ মো. আবু বকরের সভাপতিত্বে মানবন্ধনে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাষ্টার শামসুল ইসলাম, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি আবদুল আউয়াল জনি, মাঠ পরিচালনা কমিটির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সহ-সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাফ্ফর, শৃঙ্খলা বিষয়ক সভাপতি মো. ইমতিয়াজ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মাঠটিতে বিভিন্ন জাতীয় দিবসসহ গুরুত্বপূর্ণ ক্রীড়া টুর্নামেন্ট আয়োজন হয়ে থাকে। মাঠের সৌন্দর্য্য রক্ষায় বর্তমানে গ্যালারি নির্মাণের কাজ চলছে। কিন্তু কিছু কুচক্রীমহল মাঠ ও নির্মাণাধীন গ্যালারি নিয়ে ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে তারা মাঠ ও গ্যালারি রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।