হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোমিন শাহ মাজার এলাকায় আব্দুল্লাহ আল মামুন (২৭) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১শে আগস্ট) সকাল ৯টার দিকে মরা ছড়ার পুলের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত মহিউদ্দিন মিস্ত্রির পুত্র। পেশায় নারকেল ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, হযরত মোমিন শাহ্ (রঃ) এর মাজার এলাকায় রাস্তা দিয়ে চলাচল করার সময় মরা ছড়ার ব্রীজের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল তৈরী করে পোস্টমর্টেমের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। এসময় লাশের মাথায় একটি আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কেউ হত্যা করে ফেলে রেখে যায়।
এদিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা।
হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Developed By Muktodhara Technology Limited