image

নাইক্ষ্যংছড়িতে ৫কোটি টাকার ইয়াবা জব্দ, স্কুল দপ্তরী আটক

image

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমাণ ইয়াবাসহ এবার এক স্কুল দপ্তরিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড মারোগ্যপাড়া এলাকা থেকে উছাহ্লা মারমা (৪৩) নামে ওই মাদককারবারীকে আটক করা হয়।

সে ওই এলাকার ক্যাসিং মারমার ছেলে। আটকের পর তার কাছ থেকে ১লাখ ৭১হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।

পুলিশ জানায়, স্কুলের দপ্তরী উছাহ্লা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছিল। গত কিছুদিন ধরে তাকে নজরে রাখা হয়েছিল। শুক্রবার নাইক্ষ্যংছড়ি ও সোনাইছড়ি পুলিশের অভিযানে ১লাখ ৭১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫কোটি ১৩লক্ষ টাকা।

বান্দরবান পুলিশ সুপার জেরিন আকতারের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি ওসি মুহাম্মদ আলমগীর হোসেন, এস আই নুরুল ইসলাম, অরুণ কুমার চাকমা, রকিবুল ইসলাম, ধীমান বড়–য়া, এএসআই খাদেমুল ইসলাম, ইসমাইল হোসেন সহ অপারেশন টিম। 

জানা গেছে, বাংলাদেশ-মায়ানমার সীমান্তে পুলিশ-বিজিবির সাড়াশি ইয়াবাবিরোধী অভিযানের পরও ইয়াবা পাচার থামছে না। বরং ইয়াবা পাচারে নতুন কৌশল অবলম্বন করা হচ্ছে। বাহক হিসেবে সাধারণ পাহাড়ী-বাঙ্গালী মানুষ থেকে শুরু করে রোহিঙ্গাদের ব্যবহার করা হচ্ছে।

বিশেষ করে জেলার ঘুমধুম, সোনাইছড়ি, আশারতলী ও চাকঢালা সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার। স¤প্রতি সময়ে আইন শৃংখলা বাহিনীর অভিযানে বহু মাদককারবারি আটক হয়েছে। এই অবস্থায় মাদককারবারির পাশাপাশি পর্দার আড়ালে থাকা মূল ইয়াবা ব্যবসায়ীদেরও চিহ্নিত করার জন্য গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের প্রতি দাবী জানিয়েছেন সচেতন মহল।