image

আনোয়ারায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের শোহাদায়ে কারবালা মাহফিল

image

চট্টগ্রামের আনোয়ারায় আহলে সুন্নাত ওয়াল জমা'আত বাংলাদেশ পরৈকোড়া ইউনিয়নের উদ্যোগে শুক্রবার(২০আগষ্ট) রাতে শোহাদায়ে কারবালা স্মরণে ওষখাইন শাহ আলী রজা (রহঃ) আলিম মাদ্রাসা মিলনায়তনে এক মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷

ওষখাইন আলী নগর দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা মোহাম্মদ ইলিয়াস রজা (মা.জি.আ.) সভাপতিত্ব মাহফিল উদ্বোধন করেন পরিচালনা কমিটির আহবায়ক শাহজাদা মাওলানা আবদুল কাদের চাঁদ মিয়া৷শাহজাদা নেছার মিয়ার পরিচালনায় প্রধান ওয়ায়েজেন ছিলেন আল্লামা মিজানুর রহমান আল কাদেরী। বিশেষ বক্তা মুফতি আবুল মনছুর রেজভী, মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা মাহবুবুর রহমান ও মাওলানা জয়নাল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন, আতিকুর রহমান চৌধুরী, মোঃ লোকমান সাওদাগর, জিয়াউল ইসলাম, মোঃ সেলিম, আরপ আলীব,আইয়ুব মিস্ত্রি, মোঃ তৌহিদ, রায়হান, রেজাউল করিম ও সরোয়ার হোসেন।
মাহফিল পরিচালনা কমিটির আহবায়ক শাহজাদা মাওলানা আবদুল কাদের চাঁদ মিয়া বলেন, বিগত কয়েক বছর ধরে মাদ্রাসা প্রাঙ্গণে ৫ দিন ব্যাপি শোহাদায়ে কারবালা মাহফিল আয়োজন করে আসছি। কিন্তু এবার মহামারী করোনা ভাইরাসের কারণে এক দিন ব্যাপী মাহফিলের আয়োজন করা হয়েছে।

মাহফিলে মুসলিম উম্মার শান্তি ও করোনা ভাইরাস থেকে মুক্তি কামনায় মোনাজাত ও  তবারুক বিতরণ করা হয়।