image

ডবলমুরিংয়ের ওপেন হাউজ ডে’র সভায় যোগ দিয়েছেন অন্য থানার সেবা প্রার্থীরাও

image

চট্টগ্রাম নগরীর অন্য থানার বাসিন্দা তথা সেবা প্রার্থীরাও যোগ দিয়েছেন চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার ওপেন হাউজ ডে নামক মতবিনিময় সভায়। এ সভায় যোগ দিয়ে তারা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন।

রবিবার (২২ আগস্ট) সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার সেমিনার কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন এর সভাপিতেত্ব অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রাপলিটন পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) পংকজ দত্ত।

মতবিনিময় সভায় প্রায় ১৫জন নাগরিক তাদের সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে নগরীর পতেঙ্গা, সদরঘাট ও চকবাজার থানার বাসিন্দারাও তাদের সমস্যার কথা তুলে ধরেন।

এ সময় অন্য থানার বাসিন্দারা এখানে আসার কারণ তুলে ধরতে গিয়ে বলেন, ওসি মহসিনের মানবিকতা ও সততায় তারা আস্থাশীল হয়েই এখানে এসেছেন। তাদের বিশ^াস ওসি মহসিন কিংবা ডবলমুরিং থানায় গেলে সমস্যা সমাধান হবে, না হলেও তারা সহযোগিতা পাবেন। ওসি মহসিন চট্টগ্রামবাসীর হৃদয়ে আইনী সহায়তায় আসা ভরসা’র জায়গা তৈরী করতে সক্ষম হয়েছেন বলে সেবা প্রার্থীরা অভিমত ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার পংকজ দত্ত বলেন, পুলিশী ভীতি কাটিয়ে মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরীর লক্ষ্যেই ওপেন হাউজ ডে’র প্রচলন। নাগরিকরা তাদের সমস্যার কথা বলবে, প্রশাসন শুনবে এবং যথাযথ ব্যবস্থা নিবেই এটাই নিয়ম। তাই জনগনের কথা শুনতে এবং সমাধান করতে এ আয়োজন অনেক বেশি ফলপ্রসূ ভূমিকা রাখছেন বলে তিনি মতামত ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে ওসি মহসীন বলেন, মানুষের আস্থা এবং বিশ^াসের প্রতিদান দেয়ার চেষ্টা নিয়েই আমি এবং আমার টিম দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। নিজের থানা এলাকার বাইরের একদম প্রান্তিক মানুষও যে, আমাদের প্রতি আস্থা রেখেছেন এটাই আমাদের বড় প্রাপ্তি, অর্জন।

তিনি বলেন, সব সমস্যার সমাধান না হলেও আমরা শুনে ব্যবস্থা নিতে চেষ্টা করি। আইনী জটিলতায় যেগুলো আমাদের আওতার বাইরে সেগুলো আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করি। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সভায় সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ নির্মূলে প্রশাসনকে সহযোগিতার জন্য উপস্থিত জনগনের প্রতি উদাত্ত আহবান জানিয়ে সবার সমাপ্তি ঘোষণা করা হয়।