চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ও বৈলতলী ইউনিয়ন এবং চন্দনাইশ ও দোহাজারী পৌরসভায় করোনাকালীন দলের দুঃস্থ নেতাকর্মী ও অসহায় ২ হাজার পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা
হয়েছে।
রবিবার (২২ আগস্ট) পশ্চিম হারালা জামে মসজিদ প্রাঙ্গণে এ-উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডাঃ শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "অপরিকল্পিত লকডাউনের মাধ্যমে সমস্ত মানুষকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে সরকার। নিদারুন কষ্টের মধ্যে আছে তৃণমূল পর্যায়ের গরিব-দুঃখী মানুষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রত্যেক যায়গায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি আমরা।"
২য় পর্বে চন্দনাইশ পৌরসভার পশ্চিম হারালা, বরকল ইউনিয়নের বাংলাবাজার, বৈলতলী ইউনিয়নের ইউনুচ মার্কেট ও দোহাজারী পৌরসভার হাজারী দিঘির পাড় এলাকায় অসহায় ও নিম্ন আয়ের মানুষগুলোর হাতে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল মাবুদ, চন্দনাইশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, কোতোয়ালী থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর আলম তালুকদার, চন্দনাইশ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ইখতিয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে মো. শহীদুর রহমান, বাহাউদ্দীন চৌধুরী, সাইফুল ইসলাম, আরিফুর রহমান মারুফ, ফরিদ ভূইয়া, আবদুর রহিম, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মো. জহুরুল আলম শহীদ, মো. অলি হোসেন মুন্সি, দোহাজারী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, পৌরসভা বিএনপির সদস্য আবু সালেক, মো. হাবিবুর রহমান, মো. সেলিম উদ্দীন, বৈলতলী ইউনিয়ন বিএনপি নেতা মো. সেলিম ভূইয়া, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আজম খাঁন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টুটুল, দোহাজারী যুবদলের সাবেক আহবায়ক মো. ইফতেখার উদ্দিন সুমন, চন্দনাইশ পৌরসভা যুবদলের সাবেক সভাপতি মো. আবদুল মান্নান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক ইব্রাহিম চৌধুরী, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক যথাক্রমে মো. সেলিম উদ্দীন, মো. ফারুক, হামিদ, জাগির, ইউসুফ, পৌরসভা ছাত্রদলের আহবায়ক রাজীব উদ্দিন চৌধুরী, যুগ্ম আহবায়ক মো. রাসেল, মো. ইমন, সদস্য জাবেদ, জিতু, হেফাজত প্রমূখ।
Developed By Muktodhara Technology Limited