উচ্চতর শিক্ষার ডিগ্রি ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) লাভ করলেন কক্সবাজার জেলার কুতুবদিয়া লেমশিখালীর ছিদ্দিক হাজির পাড়ার আলহজ্ব ওবাইদুল হোছাাইনের সন্তান এইচ,এম আরিফ উল্লাহ।
দক্ষিণ কোরিয়া কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তিনি প্যাথলজি অনুষদ বিভাগে মাসেল ডিজিস্ গবেষনায় পিএইচডি ডিগ্রি লাভ করেন।
এইচ,এম আরিফ উল্লাহ শিক্ষাজীবনে চকরিয়া কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন থেকে সাফল্যের সাথে এসএসসি, পটিয়া সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন।
ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে ফার্মাসি বিষয়ে অনার্স, নর্থ সাউথ ইউনিভার্সিটি একই বিষয়ে মাষ্টার্স সম্পন্ন করেন।
পরে দক্ষিণ কোরিয়া গিয়ংসাং ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমএস করেন।
বর্তমানে তিনি আমেরিকার দি ইউনিভার্সিটি অফ ইউতায় নিউরোবায়োলজি বিষয়ে পোস্ট ডক্টরাল রিসার্চ স্কলার হিসাবে গবেষনায় যোগ দিয়েছেন।
Developed By Muktodhara Technology Limited