image

চন্দনাইশে পুকুরে ডুবে চার বছরের শিশুর মৃত্যু

image

চন্দনাইশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রাফিউল ইসলাম আয়াদ নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড জিহস ফকির পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নয়ন দেব বলেন, "মরদেহ দেখে ধারণা করছি শিশুটি অনেকক্ষণ পানিতে ডুবে ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।"