image

রাউজান প্রেস ক্লাবে আসবাবপত্র উপহার দিলেন ব্যবসায়ী ছৈয়দ হোসেন কোম্পানি 

image

রাউজান প্রেসক্লাবে আসবাবপত্র উপহার দিলেন চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সভাপতি ও জলিলনগর ব্যবসায়ী সমিতির সভাপতি ছৈয়দ হোসেন কোম্পানি।

এই উপলক্ষ্যে বুধবার (২৫ আগস্ট) সকাল ১০ টায় রাউজান প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা ও আসবাবপত্র হস্তান্তর অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সভাপতি ছৈয়দ হোসেন কোম্পানি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মনছুর রহমান চৌধুরী। প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীলের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন।

সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সাংগঠনিক এম. কামাল উদ্দিন, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ, সদস্য লোকমান আনসারী প্রমুখ।