image

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

image

কুতুবদিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে মধ্যম কৈয়ারবিল মৌলভী পাড়ায় পানি ডুবির ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, উত্তর ধুরুং ইউনিয়নের বাঁকখালী গ্রামের আলম বাহাদুরের আড়াই বছর বয়সী শিশু পুত্র জোবাইর মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। 

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়ির পাশের পুকুরে অজান্তেই ডুবে যায় সে। পুকুর থেকে উদ্ধার করে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে জানান।