চট্টগ্রামের রাউজানের সাংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জেষ্ঠ্য পুত্র ফারাজ করিম চৌধুরীর ব্যতিক্রমী জন্মদিন উদযাপন করা হয়েছে। সাংসদ পুত্রের জন্মদিন উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ১১টায় একযোগে পুরো রাউজানে ১৫০ জন শিক্ষককের বাড়িতে গিয়ে সম্মাননা উপহার পৌঁছে দেয়া হয়।
শিক্ষকদের সম্মাননা প্রদানের ব্যবস্থাপনায় ছিলেন ফারাজ করিম চৌধুরী প্রতিষ্ঠিত শিক্ষাবান্ধব সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজান।
সকালে উপজেলা সদরের মুন্সির ঘাটাস্থ মাস্টার দা সূর্যসেন কমপ্লেক্স' দ্বিতীয় তলায় সেন্ট্রাল বয়েজের কার্যালয় অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।
উদ্বোধক ছিলেন, উপজেলা আ.লীগের সি. সহ সভাপতি মো. আনোয়ারুল ইসলাম।
সংগঠনের সভাপতি মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, পৌর কাউন্সিলর জানে আলম জনি, আবদুল লতিফ, জিয়াউল হক রোকন, সেন্ট্রাল বয়েজের মঈনুদ্দিন জামাল চিশতী, ইমতিয়াজ জামাল নকিব সহ অনেকে।
বক্তারা বলেন, তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। সবসময় ভালো কাজের চিন্তা করেন। তিনি রাউজানকে আরও বেশি উন্নতির দিকে নিয়ে যেতে কাজ করছেন।
Developed By Muktodhara Technology Limited