image

কুতুবদিয়ায় আনসার ভিডিপি’র সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 

image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুতুবদিয়া আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ  করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় জেলা কমান্ড্যান্ট সাইফুদ্দিন আহমদের নির্দেশনায় উপজেলা আনসার ও ভিডিপির কার্যালয়ের সামনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মুহাম্মদ নুরের জামান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অস্বচ্ছল আনসার সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা জামশেদুল ইসলাম,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ধনচরণ নাথ উপস্থিত ছিলেন।

উপজেলার ৬০ জন আনসার সদস্যদের মাঝে এই খাদ্য সামগ্রী প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, পেঁয়াজ, আলু ও সাবান।