"বেশি বেশি মাছচাষ করি, বেকারত্ব দূর করি" এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী জানান, ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচীর কথাও সাংবাদিকদের অবহিত
করেন তিনি।
তিনি বলেন, প্রথম দিন মাইকিং, ব্যানার ও ফেষ্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। রবিবার (২৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে উদ্ভোধনী অনুষ্ঠান, পোনামাছ অবমুক্ত করণ এবং মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী। মৎস্য সপ্তাহের জন্য গৃহীত কর্মসূচী সঠিকভাবে বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।
মতবিনময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী মৎস্য কর্মকর্তা সোলতান আহমদ, সাঙ্গু হ্যাচারী লিঃ ব্যবস্থাপক আব্দুল কাদেরসহ চন্দনাইশে কর্মরত সাংবাদিকগণ।
Developed By Muktodhara Technology Limited