image

কর্ণফুলীতে ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় 

image

চট্টগ্রামের কর্ণফুলীতে বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় কর্মসূচির আয়োজন করেছে ছাত্রলীগ। উপজেলার দক্ষিণ শাহমীরপুর গাউসিয়া শাহ আমিন হাশেমিয়া মাদ্রাসায় শনিবার সকাল থেকে এ কর্মসূচীর পালন করা হয়। বড়উঠান ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচীতে সহায়তা করেন আনোয়ারা নবীন বøাড ডোনারস সোসাইটি। এতে ১২০০ জনেরও বেশি মানুষের বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় করা হয়।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কফিল উদ্দিনের সার্বিক তত্ত¡াবধানে এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম রফিক উল্লাহ, আওয়ামীলীগের সদস্য মামুনুর রশীদ তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, বড়উঠান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন চৌধুরী, ব্যাংকার হুমায়ুন কবির, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, মো. ইলিয়াস মেম্বার, উপজেলা যুবলীগের সহ সম্পাদক মুহাম্মদ ইনাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল কুদ্দুস মনি, ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাহাদুর খান, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. সেলিম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য আলাউদ্দিন মাঝি, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম সজীব, আশফাক মনির, আমজাদ হোসাইন, হোসাইন, আরিফ, জাবেদ, রিফাত, বাপ্পারাজ, বেলাল, রকিব, জাকারিয়া, রাসেলসহ নেতৃবৃন্দ।