image

বান্দরবানে সুপারি গাছের আঘাতে শিশুর মৃত্যু

image

বান্দরবানের লামায় সুপারি গাছ ভেঙ্গে মাথায় পড়ে মো. সাদিব(৫) নামের এক শিশুর  মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের রুপসীপাড়া  গ্রামে এ ঘটনা ঘটে।

মো. সাদিব রুপসীপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহ আলমের ছেলে বলে জানা যায়।

মৃতের পরিবারের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার বিকালে বাড়ির আঙ্গিনায় খেলতে যায় সাদিব। হঠাৎ করে বাড়ির আঙ্গিনার একটি সুপারি গাছ তার মাথায় পড়লে সে আহত হয়। সাদিবকে উদ্ধার করে লামা স্বাস্থ্য কমপেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে শনিবার রাত ১০টার সময়ে দায়িত্বরত ডাক্তার সাদিবকে মৃত ঘোষণা করেন।