image

চন্দনাইশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বাসিন্দাদের মধ্যে দানাদার গো-খাদ্য বিতরণ

image

চন্দনাইশে "সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায়’ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুফলভোগীদের মাঝে দানাদার গো-খাদ্য বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে রবিবার (২৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ধোপাছড়ি ইউনিয়নের ৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারকে ১০০কেজি করে মোট ৮শ কেজি দানাদার গো-খাদ্য বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আরিফ উদ্দিনের পরিচালনায় গো-খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম,  উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রুপাসহ উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তাবৃন্দ।

এ বিষয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আরিফ উদ্দিন বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে প্রাণিসম্পদ অধিদপ্তরের সহায়তায় উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারকে গবাদিপশু বিতরণ কার্যক্রম ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। উপকারভোগীরা যেন প্রধানমন্ত্রীর উপহার সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে কাজে লাগাতে পারে, সে লক্ষ্যে উপজেলা প্রাণি সম্পদ অফিস তাদেরকে দানাদার গো-খাদ্য বিতরণের পাশাপাশি বিভিন্ন পরামর্শ ও সেবা দিয়ে যাচ্ছে।