image

চন্দনাইশে ১০ হাজার ইয়াবাসহ আটক ১

image

চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ জাহেদুল ইসলাম খোকন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (৩০ আগস্ট) ভোররাত পৌণে ৩ টায় চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ সহিদার রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চন্দনাইশ পৌরসভাস্থ গাছবাড়িয়া বুলারতালুক মক্কা পেট্রোল পাম্পের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক জাহেদুল ইসলাম খোকন কক্সবাজার জেলার রামু থানার খুনিয়া পালং ইউনিয়নের তুলাবাগান এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।

ইয়াবাসহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন সরকার বলেন, "আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"