চট্টগ্রামের সীতাকুন্ডে পৃথক দু’টি অভিযান চালিয়ে ২৩ হাজার দুইশত পিস ইয়াবা সহ ৪জনকে আটক করেছে র্যাব-৭ ও সীতাকুন্ড থানা পুলিশ।
বধুবার (১ সেপ্টেম্বর) সকালে ভাটিয়ারী ও মাদামবিবিরহাট বাস ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ঘটনায় থানায় দুইটি মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি আবুল কালাম আজাদ।
ওসি তদন্ত সুমন বনিক জানান, র্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে মোঃ শহিদ (৩৫) ও শিমুল শর্মা(২৪) নামে নামে দুই যুবককে আটক করে তল্লাসি চালিয়ে তাদের কাছ থেকে ২২ হাজার ২শত পিস ইয়াব উদ্ধার করে থানায় হস্তান্তর করে।
আপরদিকে উপজেলার মাদামবিবিরহাট এলাকায় দুপুরে সীতাকুন্ড থানা পুলিশ মফিজুর রহমান (২০) ও হাবিবুর রহমান (৩০) নামক দুইজনকে আটক করে তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো জানান আটকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্র আইনে দুটি মামলা হয়েছে। আসামীদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited