image

আনোয়ারায় ‘হেলথ্ এশিয়া লাইফ সাইন্স‘ কর্তৃক পল্লী চিকিৎসকদের সম্মাননা প্রদান

image

করোনাকালীন সম্মুখযুদ্ধে বিশেষ অবদান রাখায়  আনোয়ারা উপজেলার ১৩ জন পল্লী চিকিৎসককে বিশেষ সম্মাননা প্রদান করেছেন হেলথ্ এশিয়া লাইফ সাইন্স নামের একটি সংগঠন।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বন্দর সেন্টারে কক্সবাজার বাংলাদেশ ফার্মাসিস্ট ও পল্লী চিকিৎসক ফোরাম এর সভাপতি এম এস কুতুবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টার ভিলেজ ডক্টরস ফার্মেসী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার হাসিবুর রহমান লিমন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব জাহিদ শিকদার, সাংগঠনিক সম্পাদক জেহাদুল ইসলাম জিহাদ, জি এস হেলালি। চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক এম.এন নোমান রেজভী, যুগ্ন আহ্বায়ক কে এম জসিম উদ্দিন ফারুকী ও সদস্য সচিব জানে আলম। 

অনুষ্ঠানে করোনাকালীন সম্মুখযুদ্ধে  গ্রামের অসহায় মানুষের চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় পল্লী চিকিৎসক রাজীব নাথ, সারোয়ার আলম, অজিত রায়, সজল দাস, দিলীপ কান্তি দাস, জাফর আহমদ, সজীব দত্ত,  বাপ্পি দাস, উত্তম মিত্র, জামেনা আকতার , মোহাম্মদ সাইম ,সাজু আকতার ও সিএম আলী হায়দার কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে ।  

অনুষ্ঠানে প্রশিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন মো. সালেকুর রহমান কান, মো. নুরুল ইসলাম, সাইফুদ্দিন মো. খালেদ, আসহাব উদ্দিন খান, শহীদ উদ্দিন ও আইয়ুব তালুকদার।