কক্সবাজারের কুতুবদিয়ায় সেচ্ছাসেবী সংগঠন মানবিক টিম কুতুবদিয়ার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে হুইল চেয়ার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় ।
৩ সেপ্টেম্বর (শুক্রবার) ফজর নামাযের পর কাজীর পাড়া হেফজখানায় খতমে কুরআন ও দোয়া মাহফিল, সকাল ৯ টায় শুরু হওয়া ব্লাড গ্রুপিং কর্মসূচীতে প্রায় ৩শ জনের ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
বিকাল ৪ টায় কুতুবদিয়া থানা কম্পাউন্ডে তিন জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়।
উক্ত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ওমর হায়দার, সাংবাদিক এমএ মান্নান, কাইছার সিকদার,আবুল কাশেম,মানবিক টিম কুতুবদিয়ার সদস্য হেলাল উদ্দিন কুতুবী, নুরুল আজম কুতুবী,শাহাব উদ্দিন, জালাল উদ্দিন, আবদুল খালেক,মিসকাত শরীফসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Developed By Muktodhara Technology Limited