image

নিখোঁজ ছৈয়দুলের এখনও সন্ধান মিলেনি, বাঁশখালী থানায় জিডি

image

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ২নম্বর ওয়ার্ডের শাহ্ আলমের ছেলে ছৈয়দুল আলম (৩৮) গত ২ সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি। তিনি পেশায় সিএনজি চালক, তাঁর গায়ের রং ফর্সা। উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার ও চুল- হালকা সাদা-কালো মিক্স। পরিধেয় বস্ত্র সাদা গোলাপী শার্ট ও কালো ফুল প্যান্ট।

নিখোঁজ ছৈয়দুল আলম জরুরী প্রয়োজনে গত ২ সেপ্টেম্বর আনুমানিক ৭ টায় শহরের উদ্যেশ্যে কাজ আছে বলে বের হয়। অদ্যাবধি বাসায় ফেরত আসেনাই। তাঁকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি।

এ ঘটনায় ৩ সেপ্টেম্বর বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১১৪) করা হয়েছে। কোনো হৃদয়বান ব্যক্তি লোকটির সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা তার শ্বাশুর অাশরাফ আলী (০১৮৩২-৫২২৫৪৭), মেঝ ভাই মোক্তার সাওদাগর (০১৮৪৬-৪৪০১৭৭) এর মুঠোফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।