image

পুরান ঢাকায় কিশোরকে জবাই করে হত্যা

image

রাজধানীর পুরান লালবাগ থানা এলাকার একটি বাসার ছাদ থেকে হাফিজ (১৩) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে লালবাগ থানা  পুলিশ তার লাশ উদ্ধার করে।

৪৭/৭ডুরিআঙ্গুল লেনের ঘটনাস্থলে আসা ফায়ারসার্ভিস লালবাগ অফিসের সিনিয়র স্টেশন অফিসার কাজল সিটিজি সংবাদকে জানান, আমাদের একটি বহুতলা ভবনে দূর্ঘটনার খবর পেয়ে আমরা রাতেই ওই ভবনটির পাঁচতলার ছাদে গিয়ে দেখতে পাই হাত বাঁধা অবস্থায় এক শিশুর গলাকাটা মরদেহ। এছাড়া লাশটি এক ছাদ থেকে আরেক ছাদে টেনে নিয়ে যাওয়ার আলামত দেখতে পেয়ে তিনি বিষয়টি পুলিশে খবর দিই।এরপর লালবাগ থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে মর্গে প্রেরণ করেছে।

নিহতের বাবা রিকসা চালক হারুন শেখ জানান, তাদের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দক্ষিণ বাড়ির খাল পাড়। হাফিজ পরিবারের সাথে লালবাগ ডুরী আঙুরী লেনের চশমা সেলিমের  বাড়িতে ভাড়া থাকতো। তিন ভাই এক বোনের মধ্যে হাফিজ ছিল ছোট বলে তিনি জানান।

ঘটনার বর্ননা দিয়ে  তিনি আরও জানান, হাফিজ দুপুর একটা পর্যন্ত বাসায় ছিল। বিকাল পাঁচটার সময়ও বাসার সামনে খেলা করছিল। তারপর থেকে হাফিজকে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে তিনি জানতে পারেন একটি বাসার ছাদে কে বা কারা তার ছেলেকে খুন করে ফেলে রেখেছে।

হারুন শেখ বলেন, এলাকায় আমার সঙ্গে কারো শত্রুতা নেই। কেন আমার ছেলেকে মেরে ফেলেছে? আমি তাদের বিচার চাই।

এদিকে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ বলেন, খুব শিগগিরই হত্যার কারণ ও হত্যার সঙ্গে জড়িতদের আটক করা হবে।এরই মধ্যে চারজন কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।