কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের প্রতিবন্ধীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদের হল রুমে দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ইউপি সদস্য মসলেম উদ্দিন,মহি উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল মোনাফ,মাষ্টার আমান উল্লার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এহাছান কুতুবী,মোঃ রফিক আলম, আবদুল মান্নান রুবেল,সরওয়ার আলম কুতুবী, মৌঃ রিদুয়ানোল হক বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় ইউনিয়নের দুই শতাধিক প্রতিবন্ধীকে চেয়ারম্যানের নিজস্ব তহবিল থেকে অর্থ সহায়তা দেওয়া হয়,এতে স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Developed By Muktodhara Technology Limited