চট্টগ্রামের হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি বেকারীকে জরিমানা করা হয়েছে। অনুমোদনহীন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পন্য উৎপাদন করার দায়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ২লক্ষ ৩৫হাজার টাকা জরিমানা ধার্য্য করা হয়।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত উপজেলার সরকারহাট বাজার ও পৌরসভার বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান।
এসময় ভোগ্যপণ্য আইনের বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ আদালতে সরকারহাট ঘোষ সুইটস ৩০ হাজার, পৌরসদরস্থ আলাউদ্দিন বেকারী ৭৫ হাজার, খাজা বেকারীকে ১লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান বলেন, দীর্ঘদিন ধরে অনুমোদনহীন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী গুলোতে পণ্য তৈরি করে আসছিল। আজ মঙ্গলবার বিশেষ অভিযান পরিচালনা করে তিনটি বেকারীকে সর্বমোট ২লক্ষ ৩৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এসময় বিএসটিআইয়ের কর্মকর্তা মোঃ মুকুল মৃধা, জেরিন তাসনিম, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৭) সিপিসি-২ হাটহাজারী ইউনিট এর অধিনায়ক মেজর মেহেদি হাসান অভিযানে সহযোগিতা করেন।
Developed By Muktodhara Technology Limited