লামা উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ডের বড় নুনারবিল মার্মা পাড়া এলাকায় পরিত্যক্ত একটি পুকুর থেকে ১৪ বছর বয়সী এক কিশোরীর লাশ উদ্ধার করেছে লামা থানা পুলিশ।
জানাযায়, নিক্সন চাকমা ও জ্যোতিকা চাকমার একমাত্র পালক মেয়ে নিহত কিশোরী প্রিয়ন্তী চাকমা। নিক্সন চাকমা লামায় একটি এনজিওতে চাকরী করেন। তারা বড় নুনারবিল মার্মা পাড়ার মংহ্লা প্রু মার্মার ভাড়া বাড়িতে থাকতেন। সে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। নিক্সন চাকমার নিজ বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালা সদরে। পালক মেয়ে হলেও তারা মেয়েটিকে নিজ সন্তানেরমত বড় করে চলছে বলে জানাযায়।
পুলিশ ও লামা ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রিয়ন্তী চাকমাকে ঘরের পাশে একটি পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করে লামা হাসপাতালে নিয়েগেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত্য ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সুরতহালে কিশোরীর শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
লামা পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জাহানারা বেগম বলেন, আমার বাড়ির পাশের ঘটনা। ঘটনাটি খুবই মর্মান্তিক।
Developed By Muktodhara Technology Limited