চন্দনাইশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার চারশো পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বুলারতালুক রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার পশিবাজার বাড়িয়াছনী এলাকার মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে মো. চান মিয়া (৫৩) ও একই এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে ওমর ফারুক (৫১) এবং নোয়াখালী জেলার সেনবাগ থানার জমিদারহাট সায়েস্তানগর এলাকার আবু বকর ছিদ্দিকের ছেলে মো. জহির উদ্দিন (২৯)।
অভিযানের তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক সাইফুল ইসলাম।
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় চন্দনাইশের বুলারতালুক রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে এক হাজার চারশো পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়। আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited