লোহাগাড়ায় ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ড বিল্ডিং ডিজাইন এন্ড কনসালটেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনের একটি হোটেলের হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মামুন উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চুনতী হামিম একাডেমির চেয়ারম্যান শাহজাদা আবুল কালাম ইবনে দিনার নাজাত।
এসময় বক্তব্য রাখেন কনফিডেন্সে সিমেন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার এসিস্ট্যান্ট ম্যানেজার আবুল আজম চৌধুরী, ডায়মন্ড সিমেন্ট গ্রুপের লোহাগাড়া শাখার ইনচার্জ মোঃ আব্দুর রহমান, বিএসআরএম স্টীল লিঃ এর রিজিওনাল ম্যানেজার নজরুল ইসলাম, এজে চৌধুরী এন্ড কোম্পানি লিঃ এর চেয়ারম্যান আখতারুজ্জামান চৌধুরী, লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল আওয়াল জনি, লোহাগাড়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যুগান্তর লোহাগাড়া প্রতিনিধি এম হোসাইন মেহেদী, লোহাগাড়া নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াকুব প্রমুখ ।
এই সময় আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া নিউজ ২৪.কম প্রকাশক মারুফ খান, দৈনিক সূর্যোদয় চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, দ্যা বাংলাদেশ টুডে লোহাগাড়া প্রতিনিধি কাইছার হামিদ তুষার, দৈনিক অগ্রসর লোহাগাড়া প্রতিনিধি মাষ্টার রাসেল মাহমুদ প্রমুখ।
Developed By Muktodhara Technology Limited