image

চন্দনাইশে ৫হাজার চারা বিতরণ করলো বনবিভাগ

image

''মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন'' এই শ্লোগানে "জলবায়ু প‌রিবর্ত‌নের বিরূপ প্রভাব মোকা‌বেলায় সারা দেশব্যাপী ব্যাপক বনায়‌নের ল‌ক্ষ্যে চারা উ‌ত্তোলন (৩য় পর্যায়)" শীর্ষক প্রক‌ল্পের আওতায় চট্টগ্রাম-১৪ সংসদীয় আস‌নের সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত ৫হাজার গাছের চারা বিনামূ‌ল্যে বি‌ভিন্ন প্র‌তিষ্টান ও জনগ‌নের নিকট বিতরণ কর্মসূচি উদ্ভোধন করা হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের দোহাজারী রেঞ্জের উদ্যোগে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে গাছের চারা রোপণ করে কর্মসূচীর উদ্বোধন করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী। 

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন, বরকল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ স্মৃতি রানি সরকার, দোহাজারী রেঞ্জ কর্মকর্তা সিকদার আতিকুর রহমান, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, হাশিমপুর ইউনিয়ন যুবলীগ আহবায়ক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা দিদারুল হক দস্তগীর প্রমূখ।