image

কুতুবদিয়ায় কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

image

কুতুবদিয়ায় নারীর প্রতি সহিংসতা ও লিঙ্গ বৈষম্য শীর্ষক কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় কুতুবদিয়া থানার কম্পাউন্ডে কুতুবদিয়া থানা পুলিশের আয়োজনে ও ইউএনএফপিএ বাংলাদেশ এর সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক রায়হান উদ্দিনের সভাপতিত্বে কমিউনিটি সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার। 

উপ-পরিদর্শক আবদুল্লা আল ফারুকের সঞ্চালনায় উক্ত সচেতনতামূলক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম। 

উক্ত কমিউনিটি সচেতনতামূলক সভায় কুতুবদিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী,অভিভাবক, বাতিঘর খেলাঘর আসরের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।