image

ট্রাকের টায়ারে অভিনব উপায়ে পাচারকালে চন্দনাইশে ৩০ হাজার ইয়াবাসহ আটক ৩, ট্রাক জব্দ

image

ট্রাকের টায়ারের ভেতরে করে বিশেষ কৌশলে ইয়াবা পাচার করছিলেন তাঁরা। তবে ধরা পড়েন পুলিশের হাতে। টায়ারের ভেতর থেকে ৩০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় তাদের বহনকারী ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-৯৪৪১)।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চন্দনাইশ উপজেলার দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ দোহাজারী পৌরসভাস্থ সিঙ্গার শো-রুমের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- কক্সবাজার জেলার চকরিয়া থানার চিরিংগা উত্তর লেক্ষারচর এলাকার মোঃ কামাল হোসেনের ছেলে মো. নুরুল আজিম (৩১), একই থানার পাইশ্যাখালী এলাকার মোহাম্মদ করিমের ছেলে মো. রিদুয়ান (২০), চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার নেয়াজির পাড়া এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে মুহাম্মদ রুবেল (২৯)।

দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, টেকনাফ থেকে বিশেষ কৌশলে টায়ারের ভেতরে করে ইয়াবাসহ ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিলো।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন সরকার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।