image

চট্টগ্রামের ছয়টি ওষুধের দোকানকে জরিমানা

image

বিভিন্ন অপরাধে চট্টগ্রাম নগরের ছয়টি ওষুধ দোকানকে ১ লক্ষ ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

নগরের দেওয়ানহাট, জুবিলী রোড, চট্টগ্রাম মেডিকেল কলেজের মেইন গেট সংলগ্ন এলাকায় প্রশাসন ও ওষুধ প্রশাসন যৌথভাবে এই অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান। সঙ্গে ছিলেন চট্টগ্রামের ঔষধ প্রশাসন অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা।

জরিমানা করা দোকানগুলোর মধ্যে নিহা ড্রাগ হাউজকে ২০ হাজর, শতমূল বনাজী চিকিৎসালয়কে ২৫ হাজর, নোবেল মেডিকেল হলকে ৫০ হাজার, ফাতেমা ফার্মেসি এন্ড সার্জিক্যালকে ২০ হাজার গাজী ফার্মেসি এন্ড সার্জিক্যালকে ৩০ হাজার এবং রাবেয়া ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান বলেন, অভিযান পরিচালনাকালিন সময়ে উল্লেখিত প্রতিষ্ঠানগুলোতে ড্রাগ লাইসেন্স এবং ফার্মাসিস্ট উপস্থিতি না থাকা, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় ও মজুদ, মেয়াদ উত্তীর্ণ  ঔষধ সংরক্ষণ, ঔষধের মোড়কে লেবেলিং টেম্পারিং, সঠিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ না করা সহ অনুমোদনবিহীন বিদেশী ঔষধ বিক্রয় করার অপরাধে  ড্রাগ আইন ১৯৪০ এর ১৮ ধারায় জরিমানা করা হয়।

এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

অভিযানে র‍্যার-৭ এর মেজর মেহেদী হাসান ও তার সঙ্গীয় ফোর্স সহায়তা করেন।