image

বঙ্গোপসাগরে ডুবেছে মাছ ধরার নৌকা

image

বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একটি জেলে বোট ডুবে গেছে। এ ঘটনার পর জাহাজের দশ জন নাবিক-শ্রমিককে উদ্ধার করা গেলেও এখনো সন্ধাঁন পাওয়া যায়নি বোটের। রোববার ভোর সকালের দিকে এ ঘটনা ঘটে।

বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের জাহাজ ফাঁড়ির বাহিরে মাছ ধরার জন্য জাল বসাতে গেলে এ দূর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া বোটের মালিক বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার মু. আরিফ।

বোটের মালিক মু. আরিফ জানান, 'গত বছর  জেলে বোটটি আমি ক্রয় করি। সাগরে জাল পেঁতে মাছ ধরে সংসারের খরচ চালাই। গত রোববার হঠাৎ করে সাগরের প্রবল স্রোতে আমার বোটটি ডুবে যায়। পরবর্তী অপর চারটি বোট এসে আমার বোটটির উদ্ধার তৎপরতা চালায়। রশি বেঁধে উপকূলের কাছাকাছি নিয়ে আসতে সক্ষম হলেও পরে স্রোতের প্রবল বেগে রশি ছিঁড়ে বোটটি সাগরে  হারিয়ে যায়। এতে আমার বোটসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।