চন্দনাইশে আইন অমান্য করে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ও ৫হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার দোহাজারী পৌরসভা সদরে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও পুলিশ প্রশাসনের যৌথ সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম।
অভিযানে দোহাজারী পৌর সদরের মনির আহমদ ও ওসমানের দোকান হতে আনুমানিক পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় কারেন্ট জাল বিক্রির দায়ে মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইনে ব্যবসায়ী মনির আহমদকে দুই হাজার ও ওসমানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, চন্দনাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল হক, ইউএনও অফিসের প্রধান সহকারী মোসলেম উদ্দিন, মৎস্য অফিসের ফিল্ড অফিসার সোলতান আহমদ ও ক্যচিংনু মারমা প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সাংবাদিকদের বলেন, "কারেন্ট জাল, বেহুন্দি জালসহ বেশকিছু জাল ব্যবহার সরকার নিষিদ্ধ করেছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী গোপনে এসব জালের ব্যবসা করছে। তারা আমাদের নজরদারিতে আছে। অভিযান চালিয়ে আমরা তাদের জরিমানা করে সতর্ক করছি। ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
Developed By Muktodhara Technology Limited