image

লোহাগাড়ায় ১লক্ষ ২১ হাজার ঘনফুট বালু জব্দ

image

লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লক্ষ ২১ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়েছে। এসময় অবৈধভাবে বালু তোলার দায়ে ২জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদ- ও ১জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আহসান হাবীব জিতু এবং উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলার চুনতির সুফিনগর বড় গোদার পাড়, পুটিবিলার এমচর হাট, বড়হাতিয়া ও দক্ষিণ পুটিবিলার বিভিন্ন বালু মহালে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১লক্ষ ২১ হাজার ঘনফুট বালু জব্দ করে। এছাড়া অবৈধভাবে বালু তোলার দায়ে চুনতি সুফিনগরের আবদুর রবের পুত্র মোঃ রুবেল (২৫), চুনতির আবু সিদ্দিকের পুত্র মুহাম্মদ আরিফ(২৩) কে সাত দিন করে বিনাশ্রমে কারাদন্ড এবং চুনতির মুন্সেফ বাজার এলাকার এহেতেশামুল হকের পুত্র তাহমিদকে (২৪) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আহসান হাবীব জিতু বলেন, অবৈধ বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০-এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে ২জনকে ৭দিনের বিনাশ্রম কারাদ- এবং একজনকে অর্থদ- দেওয়া হয়। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের অভিযান অব্যাহত থাকবে।