image

চন্দনাইশে ৩২শ' ৪০পিস ইয়াবাসহ আটক-৩

image

চন্দনাইশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন হাজার ২৪০ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গাছবাড়িয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

আটককৃতরা হলেন চট্টগ্রাম জেলার পটিয়া থানার জিরি ইউনিয়নের উত্তর দেয়াং মোহাম্মদ নগর এলাকার সাদ্দাম হোসেনের স্ত্রী হাসিনা বেগম (২৯), কক্সবাজার জেলার উখিয়া বালুখালি রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের (ব্লক-ডি/১৫, শেড নং-৪৫) নুর আলমের ছেলে মো. আব্দুল্লাহ্ (২৩), ঢাকা মহানগরীর পল্লবী থানার মিরপুর ১১ সবুজ বাংলা এলাকার মো. আজাদের ছেলে মো. সাজ্জাদ (২২)।

অভিযানের তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক সাইফুল ইসলাম।

তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চন্দনাইশের গাছবাড়িয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে পটিয়া ও ঢাকা পাচারকালে তিন হাজার ২৪০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়। আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।