লন্ডনে বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেট টুর্নামেন্টে চট্টগ্রাম জেলা দলের জার্সি উম্মোচন করা হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) লন্ডনের স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেট টুর্নামেন্টে চট্টগ্রাম জেলা দলের জার্সি উম্মোচন করেন ব্যারিস্টার মনোয়ার হোসাইন।
আয়াজ করিমের সঞ্চালনায় জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার মনোয়ার হোসাইন, বিশেষ অতিথি আবদুস সালাম, চট্ট্রগ্রাম জেলা দলের স্পনসর এন সি এল ট্যুরস’র সি ই ও নাজিম উদ্দিন, সাজ্জাদুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এ চট্টগ্রাম জেলা দল ছাড়াও রয়েছে ঢাকা, নোয়াখালী, খুলনা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনাগঞ্জ, ময়মনসিং ও কুমিল্লা।
১৮ সেপ্টেম্বর ২০২১ সকাল ৯টায় লন্ডনের সেভেন কিংস পার্কে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। লন্ডনে আসন্ন বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ কে সামনে রেখে ক্রিকেটপ্রেমী ও খেলোয়াড়দের মাঝে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। এবারের আয়োজক গ্রাসরুট ট্রাস্ট।
Developed By Muktodhara Technology Limited