image

ঢাকার কামরাঙ্গীর চরে মিলছে অনুমোদনহীন আমদানি করা মহিষের মাংস

image

ঢাকার কামরাঙ্গীর চরের পূর্ব রসুলপুর ৩নং গলিতে একটি চক্র অনুমোদনহীন প্যাকেটজাত ভারতীয় মহিষের মাংসকে বাংলাদেশে গরুর মাংস বলে বিক্রি করে গ্রাহকের সাথে প্রতারণা করে আসছে।

একটি চক্র সপ্তাহে ৩দিন ঢাকার তেজগাঁও এলাকা থেকে অননুমোদিত প্যাকেটজাত মাংস আনে। এরপর তারা অনেকটা গোপনে কামরাঙ্গীর চরসহ ঢাকার বিভিন্ন রেষ্টুরেন্ট ও স্থানীয় কসাইদের কাছে মহিষের মাংস বিক্রি করে দিচ্ছে। সাধারণ লোকজনের কাছে গরুর মাংস বলেই তা বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।

হিমায়িত ও প্যাকেটজাত মাংসগুলো বিক্রির জন্য আইনানুযায়ী প্রাণিসম্পদ অধিদপ্তরের কোয়ারেন্টাইন সার্টিফিকেট থাকার কথা। অথচ তাদের কাছে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র নেই। মাংসের চালানে প্যাকেটের গায়ে এই প্রতিষ্ঠানে কয়েক বার ভ্রাম্যমাণ আদালত অভিযান করলেও তারা থানা-কে ম্যানেজ করে গোপনে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। 

এদিকে আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে লেখা আছে তারেক ট্রেডার্স ও ইগলু। কিন্তু এ প্রতিষ্ঠানের অনূকুলে কোয়ারেন্টাইন সার্টিফিকেট পাওয়া যায়নি। হিমায়িত মাংস প্রক্রিয়াজাতকরণের আইনানুযায়ী প্যাকেটজাত করা হতে ভোক্তার কাছে পৌঁছা পর্যন্ত ফ্রিজিং চেইন রাখার বিধান রয়েছে। কিন্তু ব্যবসায়ীরা তা অমান্য করে নন-ফ্রিজিং গাড়িতে মাংস নিয়ে আসে। যার ফলে মাংসের গুণগত মান নষ্ট হয়ে যায়। এসব মাংস জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে স্বাস্থ্য বিশেষজদের আশংকা। দ্রুত এ সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।