চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মন্নান (৩১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার চরপাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মন্নান ওই এলাকার আবদুল শুক্কুরের ছেলে।
নিহতের বাবা আবদুল শুক্কুর জানান,সকাল ১০টার দিকে ঘরের পানির মোটর চালু করতে গেলে মন্নান হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Developed By Muktodhara Technology Limited