image

লোহাগাড়ায় ২রোগ নিরুপনী কেন্দ্রকে জরিমানা

image

লোহাগাড়ায় লাইসেন্স না থাকায় দুই ডায়াগনস্টিক সেন্টারের মালিককে জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার বটতলী মোটর স্টেশনে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। 

সূত্র জানায়, উপজেলার বটতলী মোটর স্টেশনের দরবেশহাট রোডের মজিদিয়া প্যাথলজি সেন্টারের পরিচালক মোস্তাক আহমদকে ৪ হাজার টাকা ও নিরুপণ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আবদুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলী ও এসআই ভক্ত চন্দ্র দত্ত প্রমুখ ।