কক্সবাজারের পেকুয়ায় রাতের আঁধারে আমির খসরু রাসেল নামের এক ব্যক্তির বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে জানা গেছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সদর ইউপির গোঁয়াখালী মাতবর পাড়ায় এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনাটি সম্পূর্ন সাঁজানো দাবী করে একই এলাকার আবু ছৈয়দ বলেন, আমাদের একটি জায়গা তারা দীর্ঘদিন ধরে জবর দখল চেষ্টা করে আসছিল। এমনকি আমাদের লোকদের মারধর করেছে বহুবার। শেষমেষ আমাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করতে নিজের ঘরে নিজেরা আগুন লাগিয়ে দিয়েছে।
স্থানীয়রা বিষয়টি অবগত হয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। ওদের বাড়ির পাশে আমাদের বাড়ির লোকজন সরাসরি দেখে আমির খসরু ও তার স্ত্রী ঘরে আগুন লাগাচ্ছে।
প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেয়।
এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত কানন সরকার জানান ঘটনার সম্পর্কে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম।
Developed By Muktodhara Technology Limited