image

আনোয়ারায় সাপের কামড়ে মহিলা ইউপি সদস্যের মৃত্যু

image

আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে  সাপের কামড়ে পারভীন আক্তার (৫০) নামের সাবেক এক মহিলা ইউপি সদস্যের মৃত্যু ঘটেছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুইটার দিকে বসত ঘরের ভেতরে পারভীন আক্তারকে বিষাক্ত সাপে কামড় দিলে স্বজনরা তাকে আনোয়ারা হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পারভীন আক্তার হাইলধর ইউনিয়নের দক্ষিণ হাইলধর গ্রামের মোরশেদুল আলমের স্ত্রী। তিনি ৪ সন্তানের জননী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পারভীন আক্তার নিজ ঘরের আলমারি থেকে কাপড় বের করার সময় আলমারির ড্রয়ারের ভেতর থেকে বিষাক্ত সাপ তার পায়ের কামড় দেয়। পরে স্বজনরা তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মেজবাহ উস্ সালেহিন বলেন,দুপুর ২ টার দিকে সাপে কাটা পারভীন আক্তার নামে এক মহিলাকে হাসপাতালে আনা হয়। ইসিজি পরীক্ষা করে দেখা যায় তার মৃত্যু হয়েছে।