image

ফটিকছড়ির বখতপুরে গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী ফারুক উল আজম বিএসসি

image

ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা সাবেক চেয়ারম্যান ফারুক উল আজম বিএসসি শুক্রবার দুপুরে স্থানীয় বক্তপুর মুকিম শাহ জামে মসজিদে নামাজ শেষে কবর জিয়ারত করে প্রচারণার শুরু করেছেন।

এতে কয়েকশ’ কর্মী ও সমর্থক অংশ নেন।

মো. ফারুকুল আজম বলেন, ‘আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং বক্তপুর ইউনিয়নের উন্নয়নধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীক নিয়ে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চাই। নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চাই। দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে নিপীড়িত, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিজকে নিয়োজিত রাখব ইনশাআল্লাহ।’তিনি দলীয় মনোনয়ন পেলে এলাকার সব সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।