image

কুতুবদিয়ায় দ্বীপবর্তিকা ছাত্র সংগঠনের কমিটি গঠিত

image

কুতুবদিয়া উপজেলার অন্যতম ছাত্র সংগঠন "দ্বীপবর্তিকা" (স্টুডেন্ট'স এসোসিয়েশন অব কুতুবদিয়া) ২০২১-২০২২ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

১৮ সেপ্টেম্বর (শনিবার) বিগত কমিটির সভাপতি মীর মোহাম্মদ জাহেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নেছার উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।

নবগঠিত কমিটিতে মোহাম্মদ পারভেজকে সভাপতি, রায়হান সোবহান ইমন সিনিয়র সহ-সভাপতি, শাকিল ইয়াছিন হিরু সহ-সভাপতি, তানবিরুল ইসলাম তুষার সাধারণ সম্পাদক, মোহাম্মদ আনোয়ার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ, রহিম উল্লাহকে অর্থ সম্পাদক মনোনীত করা হয়েছে।

অনুমোদিত কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণঙ্গা কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়।

বিদায়ী কমিটির সভাপতি মীর মোহাম্মদ জাহেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নেছার উদ্দিন নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের শুভেচ্ছা জানিয়েছেন।