image

জন্মদিনে এতিমদের মাঝে খাবার বিতরণ করলেন শিল্পি এসডি রুবেল

image

জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার সঙ্গীত পরিচালক,ছবির প্রযোজক ও পরিচালক এসডি রুবেল এর জন্মদিন উপলক্ষে শতাধিক এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছেন এসডি রুবেল ফাউন্ডেশন।

শনিবার চাঁদপুর চিশতিয়া ইসলামিয়া এতিমখানায় এতিম ছাত্রদের মাঝে এখাবার বিতরণ করা হয়।

এসডি রুবেল ফাউন্ডেশন এর সম্পাদক মোঃ বশির রিফাতের সার্বক তত্ত্বাবধানে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান সংগীত শিল্পী এস,ডি রুবেল। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

সংগীত শিল্পী এস,ডি রুবেল বলেন জন্মদিনে ঠিকানাবিহীন সুবিধাবঞ্চিত অনাথ এতিম  নিষ্পাপ পথ শিশুদের সাথে কাটালাম, এটা খুবই আনন্দের। প্রতি বছরই আমি জন্মদিন এভাবেই পালন করি।