লোহাগাড়ায় প্রতিপক্ষের দা’র কোপে এক দিনমজুর গুরুতর আহত হয়েছে। তার নাম নুর হোসেন (৬০) ।
তিনি উপজেলার আধুনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ হরিণা মাঝির পাড়ার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
সোমবার উপজেলার আধুনগর ইউনিয়নের দক্ষিণ হরিনা মাঝির পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে ।
সোমবার সন্ধ্যায় এ ঘটনায় আহতের ভাই মোঃ হোছন বাদী হয়ে ৭জনকে বিবাদী করে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, ভুক্তভোগী আধুনগর দক্ষিণ হরিণা মাঝির পাড়ার স্থানীয় মাহফুজের বাগানে গাছ কাটতে যান। এসময় অভিযুক্তরা অতর্কিত অবস্থায় দা, দেশীয় অস্ত্রসহ লাঠিসোঠা নিয়ে নুর হোসেনের উপর ঝাঁপিয়ে পড়ে। এ হামলায় তার মাথায় গুরুতর জখম হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে।
লোহাগাড়া থানার ওসি মো জাকের হোসাইন মাহমুদ বলেন, দিনমজুরের উপর হামলা ও জখমের ঘটনায় ভুক্তভোগীর ছোট ভাই থানায় লিখিত অভিযোগ করেছেন। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Developed By Muktodhara Technology Limited