বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৭ এর অভিযানে ১ টি থ্রি কোয়ার্টার এলজি, ১ রাউন্ড গুলি, ১ টি চাকু এবং ১ টি দা’সহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে ।
অভিযান পরিচালনা করে ওই এলাকার মু.আলমগীরের পুত্র মু. লোকমান হাকীম (২০)কে আটক করার বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।
র্যাব-৭ জানায়, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে তারা গন্ডামারা এলাকায় অবস্থানের খবর পেয়ে রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে অভিযান চালিয়ে ১ টি থ্রি কোয়ার্টার এলজি, ১ রাউন্ড গুলি, ১ টি চাকু এবং ১ টি দা’সহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়।
তার বিরুদ্ধে বাঁশখালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান র্যাব-৭।
Developed By Muktodhara Technology Limited