আনোয়ারায় সড়ক দূর্ঘটনায় হাজী মোহাম্মদ আলী(৬০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার আনোয়ারা-বরকল সড়কের ছৈয়দকুসিয়া রাস্তার মোড় এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ আলীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৩টায় তার মৃত্যু ঘটেছে।
নিহত মোহাম্মদ আলী বারখাইন ইউনিয়নের সৈয়দকুসিয়া গ্রামের মৃত খুইল্লামিয়ার পুত্র।
তিনি রড-সিমেন্টের ব্যবসা করতেন। পরিবারে তাঁর স্ত্রী ও ৫ পুত্র সন্তান রয়েছে।
নিহতের দ্বিতীয় পুত্র মো. জাশেদ জানান, দূর্ঘটনার পর তার বাবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩ টায় তাঁর মৃত্যু ঘটেছে। বুধবার আসরের নামাজের পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited