image

কুতুবদিয়া জলবায়ু ফোরামের উদ্যোগে বৃক্ষ রোপণ ও পরিচ্ছন্নতা অভিযান 

image

কক্সবাজারের কুতুবদিয়ায় বৃক্ষ রোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করা হয়েছে।

২৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)  দুপুর ১২ টায় কুতুবদিয়া উপজেলা জলবায়ু ফোরামের উদ্যোগে উপজেলা গেইট সংলগ্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে উপজেলা কম্পাউন্ডে বৃক্ষ রোপণ করা হয়।

উক্ত পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাহিম হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রজব আলী, সিএফটিএম প্রজেক্টের টিম লিডার আরিফ উল্লাহ, প্রোগ্রাম কর্মকর্তা মং এথেন মারমা,উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি সাংবাদিক এমএ হাসান কুতুবী, সদস্য মাহাবুবা বেগম,ছলিম উল্লাহ,দিলশাত আরজুম,শফিকুর রহমান,মোঃ তানজিল উপস্থিত ছিলেন।